ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মেট্রোরেলের নতুন সময়সূচি, জেনে নিন কোন দিন কখন চলবে ট্রেন

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জুন ২০২৬, ৫:০৭ বিকাল

Link Copied!

রাজধানীর দ্রুত, আধুনিক ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেল উত্তরা উত্তর (দিয়াবাড়ি) থেকে মতিঝিল পর্যন্ত নিয়মিত যাত্রীসেবা দিয়ে যাচ্ছে। যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন দিনের জন্য পৃথক সময়সূচি নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সাধারণ কর্মদিবস (রোববার থেকে বৃহস্পতিবার) উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যায়। অপরদিকে মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যায়।

মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা পর্যন্ত ট্রেন প্ল্যাটফর্ম-১ থেকে এবং এরপর প্ল্যাটফর্ম-২ থেকে পরিচালিত হয়। ব্যস্ত সময়ে ট্রেনের ব্যবধান ৬ থেকে ৮ মিনিট এবং অন্যান্য সময়ে ১০ থেকে ২০ মিনিট পর্যন্ত হতে পারে।

শনিবারও কর্মদিবসের মতো একই সময়সূচিতে মেট্রোরেল চলাচল করে। এদিন উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে। শেষ ট্রেন যথাক্রমে রাত ৯টা ৫০ মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যায়।

অন্যদিকে শুক্রবার মেট্রোরেল সেবা দুপুর থেকে শুরু হয়। এদিন উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন ছাড়ে দুপুর ৩টায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে দুপুর ৩টা ২০ মিনিটে। শুক্রবারও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকে।

সরকারি ছুটির দিনেও উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যায়। এদিনও বিকেল ৩টার পর মতিঝিল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন পরিচালনা করা হয়।

ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেলের ভাড়া দূরত্বভিত্তিক নির্ধারিত হয়। যাত্রীরা র‍্যাপিড পাস কিংবা সিঙ্গেল জার্নি টিকিট ব্যবহার করে ভাড়া পরিশোধ করতে পারবেন।

তবে যেকোনো সময় মেট্রোরেলের সময়সূচি ও ভাড়ায় পরিবর্তন আনা হতে পারে। তাই সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের নিয়মিত ডিএমটিসিএলের ওয়েবসাইট ও সরকারি ঘোষণাগুলো অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত