ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মুন্সিগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল ১৩ বছরের কিশোরের

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুন ২০২৬, ২:২৪ বিকাল

Link Copied!

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় সিয়াম হাওলাদার (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম বলই গ্রামের মৃত অলি হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সিয়াম বাড়ির পাশের বলই-আড়িয়ল পাকা সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় আড়িয়ল এলাকা থেকে আসা ঢাকা মেট্রো-ট ২-৫৬৭ নম্বরের একটি আলুবোঝাই দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ট্রাকটি আটক করে এবং চালক রমজান (২৯)-কে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। খবর পেয়ে টঙ্গিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত