ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় ঠিকাদার নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ সকাল

Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশাচালক সাইফুল ইসলাম (৩৫) আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে জাতীয় অর্থনৈতিক অঞ্চল সড়কের সিপির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট এলাকার এনামুল হকের ছেলে। তিনি জাতীয় অর্থনৈতিক অঞ্চলে ঠিকাদারি প্রতিষ্ঠানের পাশাপাশি স্কেভেটর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিপির মোড়ে সিএনজি অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করছিলেন মোহাম্মদ হোসেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান (চট্ট মেট্টো-ট-১১-২২৩৬) সিএনজিটিকে চাপা দেয়। এতে মোহাম্মদ হোসেন গুরুতর আহত হন। আহত হন সিএনজি চালক সাইফুল ইসলামও।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। মোহাম্মদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

আহত সিএনজি চালক সাইফুল ইসলাম বলেন, অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখ সিপি মোড়ে যাত্রী নামানোর পর ভাড়া নিয়ে গাড়ি স্টার্ট করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তার সিএনজিকে চাপা দেয়। এতে যাত্রী মোহাম্মদ হোসেন গুরুতর আহত হন এবং তিনিও আহত হন। চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি বাড়িতে আছেন। দুর্ঘটনায় তার সিএনজিটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক নুর নবী রাহাত বলেন, মোহাম্মদ হোসেনের অবস্থা ক্রিটিক্যাল ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

জাতীয় অর্থনৈতিক অঞ্চলের শিল্পজোন পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ হোসেনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিএনজি চালক সাইফুল ইসলাম সামান্য আহত হয়েছেন।

তিনি আরও জানান, ঘটনাটি জোরারগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও এর চালক শাহীন আলমকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত