ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

মানসিক স্বাস্থ্যসেবা দিতে বিশেষজ্ঞ দলের বার্ন ইনস্টিটিউট পরিদর্শন

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ জুলাই ২০২৫, ১:৪৮ বিকাল

Link Copied!

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিশুসহ অন্যান্যদের মৃত্যুতে মানসিকভাবে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে করণীয় নির্ধারণে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএমএইচ) এর বিশেষজ্ঞ চিকিৎসক সমন্বয়ে গঠিত চার সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন- এনআইএমএইচের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক চিকিৎসক ফারজানা রহমান, সহকারী অধ্যাপক চিকিৎসক মোহাম্মদ জোবায়ের মিয়া, রেজিস্টার চিকিৎসক আসিফ আল নাঈম ও এমডি রেসিডেন্ট চিকিৎসক সুতপা বণিক।

সোমবার (২৮ জুলাই) সকালে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীর অভিভাবকের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্য ও গঠিত ১৩ সদস্যের তদারকি কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ জোবায়ের মিয়া।

তিনি জানান, বিমান দুর্ঘটনায় আহত রোগীদের কী ধরনের মানসিক চিকিৎসা সেবা প্রদান করা যায় তা জানতে তারা সেখানে যান। ঢাকা মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের চিকিৎসকরা আগে থেকেই তাদের সেবা দিচ্ছেন।

তিনি জানান, হাসপাতালে ভর্তি পোড়া রোগীদের বর্তমানে চিকিৎসা চলছে। তারা ঢামেকের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার মাধ্যমে সমন্বিতভাবে প্রয়োজনীয় মানসিক চিকিৎসা দেন। প্রথমদিন তারা একজন অভিভাবকের সঙ্গে একজন রোগীর সমস্যা নিয়ে কথা বলেছেন বলে জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট