ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ বিকাল

Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের বাসের সঙ্গে হাঁসবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা প্রায় ৫০০ হাঁসও মারা গেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রতনপুর এলাকায় ম্যাটাডোর কোম্পানির দক্ষিণ-পশ্চিম পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপের হেলপারের বয়স ৩২ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরুল সাহেদ জানান, সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী হাঁসবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত প্রায় ১০ জনকে হবিগঞ্জ ও মাধবপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গ্রহণ

২০৩৪ সালের মধ্যে জ্বালানি কাঠামো নিশ্চিত করা হবে: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে পদ্মার পানি, প্লাবিত চরাঞ্চল

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গু প্রতিরোধে দেড় হাজার কর্মী নিয়ে ডিএনসিসির বিশেষ অভিযান

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

আজ থেকে সারাদেশে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ডিএনসিসিতে আজ থেকে বাড়ি বাড়ি ডেঙ্গু প্রতিরোধ অভিযান

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মতলবে বাসের ধাক্কায় অটোরিকশার নারী যাত্রী নিহত, আহত ৪

vivo V80 Lite Makes a Strong Market Debut with Attractive Offers

বাজারে এসেই নজর কাড়ছে ভিভো ভি৮০ লাইট