ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ অগাস্ট ২০২৬, ১:২৫ বিকাল

Link Copied!

মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় আশিক আকন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী রমজান বেপারী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ধুলগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক আকন ধুলগ্রাম এলাকার জালাল আকনের ছেলে। আহত রমজান বেপারী ধুয়াশার বালিগ্রাম এলাকার সোহেল বেপারীর ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে করে মাদারীপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন আশিক ও রমজান। ধুলগ্রাম বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চন্দ্রা পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী গাড়ি নিয়ে পালিয়ে যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক আকনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত রমজান বেপারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, ঘাতক বাসটি শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রকে কৃষি ও আইটি খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নওগাঁয় কাঁচামরিচের ঝাঁজ বাজারে, দামে হাসছেন কৃষক, বিপাকে ক্রেতা

দেড় বছরে সাগরে ১৪০০ রোহিঙ্গার মৃত্যু, ৬৬% নারী ও শিশু

বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

দিনাজপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত