ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ জুন ২০২৬, ১:৩৬ বিকাল

Link Copied!

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাঁশবোঝাই ট্রাক উল্টে আবুল হোসেন মন্ডল (চালক) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে কয়েক ঘণ্টা যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

রোববার (২১ জুন) রাত ১২টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার (২২ জুন) সকালে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবুল হোসেন মন্ডল নওগাঁর সাপাহার উপজেলার জয়পুর গ্রামের মৃত জফির উদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্ত এলাকা থেকে বাঁশবোঝাই ট্রাকটি বরগুনার দিকে যাচ্ছিল। পথে টেকেরহাট এলাকায় পৌঁছালে হঠাৎ পেছনের চাকা ফেটে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস প্রায় তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে রাত ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক করে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

শব্দদূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি: পরিবেশমন্ত্রী

মানিকগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদীতে অযু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু

আগামী ৪৮ ঘণ্টায় তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কক্সবাজার, চরম ভোগান্তিতে বাসিন্দা-পর্যটক

বেওয়ারিশ কুকুর অপসারণে নিষেধাজ্ঞা

স্বাস্থ্যখাতে জলবায়ু-সহিষ্ণু রূপান্তরের নতুন পথে বাংলাদেশ

অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণ জরুরি

ঝিনাইদহে বাসচাপায় ট্রাকচালক নিহত

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

সিলেট বিভাগে বাড়ছে হাম-রুবেলার প্রকোপ, ছয় মাসে আক্রান্ত ৩৩০, মৃত্যু ৭৬