ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় পাঁচ কৃষক নিহত, গ্রামে শোকের মাতম

প্রতিবেদক
Ibrahim Khalil
১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ বিকাল

Link Copied!

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ কৃষক নিহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক। নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পরিবেশ। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে কোনো পরিবার শোকে পাথর, কেউবা দিশেহারা হয়ে পড়েছেন।

নিহতরা সবাই পেশায় কৃষক ছিলেন। বর্গা নেওয়া জমিতে সবজি ও বিভিন্ন ফসল চাষ করে তারা সংসার চালাতেন বলে জানান স্থানীয়রা। হঠাৎ এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারগুলো এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

নিহতরা হলেন-এনায়েতপুর ইউনিয়নের নূরপুর এলাকার মৃত কোকো পাহানের ছেলে বীরেন পাহান (৩৫), মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (৩৮), ঝটু পাহানের ছেলে বিপুল পাহান (২৫), মৃত মাংরা ওঁরাওয়ের ছেলে সঞ্জু ওঁরাও (৪৫) এবং ঝটু পাহানের ছেলে বিপ্লব পাহান (২২)।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নিজেদের উৎপাদিত হলুদসহ বিভিন্ন সবজি বিক্রি করতে নূরপুর এলাকা থেকে দুটি ব্যাটারিচালিত ভ্যানে করে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন তারা। ভ্যান দুটি শিবপুর পাঠকাঠি এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

নিহত সঞ্জু ওঁরাওয়ের শাশুড়ি লক্ষী ওঁরাও বলেন, “আমার জামাই কৃষিকাজ করে সংসার চালাতেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার এমন মৃত্যুতে পরিবারটি অচল হয়ে পড়বে।”

নিহত ভ্যানচালক বীরেন পাহানের ছেলে উত্তম পাহান বলেন, “আমার বাবা ভ্যান চালিয়ে আমাদের সংসার চালাতেন। এখন তিনি নেই, আমাদের দেখাশোনার মতো আর কেউ রইল না।”

প্রতিবেশী নিরেন পাহান বলেন, “এত মানুষের একসঙ্গে এমন মর্মান্তিক মৃত্যু আমরা কখনো দেখিনি। ঘটনাটি সহ্য করার মতো নয়।”

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি সড়কের পাশের খালে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, “একসঙ্গে পাঁচজনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। সরকারিভাবে যেসব সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলো নিহতদের পরিবারকে দেওয়ার ব্যবস্থা করা হবে।”

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট