ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ নভেম্বর ২০২৫, ১০:৪৫ সকাল

Link Copied!

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুরপ‌তি রানী (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া দুরপ‌তি রানী সুনামগঞ্জের দিরাই থানার রমেশ তালুকদারের স্ত্রী।

মমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুরপ‌তি রানী গত ১ নভেম্বর সকাল ৮টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, সেখানে বুধবার সকালে তিনি মারা যান।

ডা. জাকিউল ইসলাম আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে মোট ৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৭১ জন পুরুষ, ২২ জন নারী ও ছয়জন শিশু।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মমেক হাসপাতালে এক হাজার ৭০৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Facebook Comments Box

আরও পড়ুন

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু