ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ময়মনসিংহে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১ মে ২০২৬, ১:১৫ বিকাল

Link Copied!

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। এ নিয়ে গত দেড় মাসে একই হাসপাতালে হামের উপসর্গে মোট ২২ শিশুর মৃত্যু হলো।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ মারা যাওয়া দুই শিশুর বয়স ছিল যথাক্রমে ৫ মাস ও ১০ মাস। তারা দুজনই ছেলে শিশু। কয়েক দিন আগে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, গত দেড় মাস ধরে ময়মনসিংহ অঞ্চলে শিশুদের মধ্যে হাম-এর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আক্রান্ত অধিকাংশ শিশুই জ্বর, শরীরে লালচে র‍্যাশ এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচি Expanded Programme on Immunization (ইপিআই)-এর আওতায় হামের টিকা নেওয়া অত্যন্ত জরুরি। কোনো শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৬৩ জন শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ২৪ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকাদান ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স