ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ময়মনসিংহে বাস-সেনাবাহিনী গাড়ি সংঘর্ষে নিহত ২, আহত ৮

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১:১৪ বিকাল

Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ- শেরপুর আঞ্চলিক সড়কে উপজেলার বালিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সকালে যাত্রীবাহী একটি বাস শেরপুরের দিকে যাচ্ছিল। সাড়ে ১০টার দিকে বালিয়া মোড় এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি বড় গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সেনাবাহিনীর গাড়ির চালক ও বাসচালক ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হয়েছেন আরও ৮ জন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি বলেন, সেনাবাহিনীর গাড়ি চালানো নিহত ব্যক্তি সার্জেন্ট পদে আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট