ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মতিঝিল মেট্রো স্টেশনে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৬, ১০:৪৪ সকাল

Link Copied!

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে ১৫টি মামলায় মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের যৌথ নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

ডিএমটিসিএল জানায়, অভিযানে স্টেশনসংলগ্ন ফুটপাত ও মেট্রোরেল এলাকার অবৈধ দখল, ভাসমান দোকান এবং অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখা এবং মেট্রোরেলের যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

অভিযান শেষে মতিঝিল মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকা অবৈধ দখলমুক্ত করা হয়। এতে মেট্রোরেল ব্যবহারকারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচলের পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

অভিযানে এমআরটি পুলিশ, মতিঝিল থানা পুলিশ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ডিএমটিসিএলের আনসার সদস্যরা সহযোগিতা করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত