ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ভৈরবে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, বাবাহারা দুই শিশু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৬ সকাল

Link Copied!

কিশোরগঞ্জের ভৈরবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জীদনি সায়হাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জীদনি সায়হাম ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম জি এম ইস্পাহানি মিয়ার দ্বিতীয় ছেলে। তিনি দুই সন্তানের বাবা ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন দিন আগে জীদনি সায়হাম ডেঙ্গুতে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ভৈরবের স্থানীয় আনোয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তার ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়। একই সঙ্গে তার রক্তে প্লাটিলেটের মাত্রা কমে ২১ হাজারে নেমে আসে।

অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। পরে ওই রাতেই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে তার রক্তপাত শুরু হয়।

পরে অবস্থার আরও অবনতি হলে বুধবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা দ্রুত রক্ত সংগ্রহের পরামর্শ দিয়ে জরুরি চিকিৎসা শুরু করেন। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জীদনি সায়হাম।

জীদনি সায়হামের বড় ভাই রাব্বি মিয়া বলেন, ‘আমার ভাইয়ের এভাবে আকস্মিক ও মর্মান্তিক চলে যাওয়াটা আমরা পরিবারের কেউ কিছুতেই মেনে নিতে পারছি না। তার ৬ ও ৩ বছরের দুটি অবুঝ শিশু রয়েছে। তারা তাদের বাবাকে হারিয়েছে। এই শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়েই আর পূরণ হওয়ার নয়।’

তিনি আরও বলেন, ‘চোখের পলকে আমাদের সাজানো সংসারটা লণ্ডভণ্ড হয়ে গেল। সামান্য একটা জ্বর যে এত বড় সর্বনাশ ডেকে আনতে পারে, তা আমাদের কল্পনার বাইরে ছিল।’

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত