ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ভৈরবে ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নিচে পড়ে নারীসহ ২ জন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ সেপ্টেম্বর ২০২৪, ৩:৫৩ বিকাল

Link Copied!

কিশোরগঞ্জের ভৈরবে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে ছিটকে নিচে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী ও এক পুরুষের প্রাণহানি হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নারীর বয়স আনুমানিক ২৫ এবং পুরুষের বয়স আনুমানিক ৩৫।

স্থানীয়রা জানান, সকাল সাড় আটটার দিকে ওই নারী ও পুরুষ মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ২৯নং রেল ব্রিজ হেঁটে পার হতে থাকে। এই সময় বিপরীত দিক থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দিলে তারা ব্রিজের নিচে পড়ে মারাত্মক ভাবে আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক প্রথমে নারীকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা সেবা দেয়ার একঘণ্টা পর পুরুষও মারা যান।

ফায়ার সার্ভিস ইনচার্জ রাকিব উদ্দিন ভূঞা বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয়ের এক নারী ও পুরুষকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করেন। এর ১ ঘণ্টা পর পুরুষটি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে ছিটকে নিচে পড়ার কারণে এই ঘটনা ঘটে।

Facebook Comments Box

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা