ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বেপরোয়া গতিতে মোটরসাইকেলর ধাক্কায় যুবক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২ মার্চ ২০২৬, ১১:১৭ সকাল

Link Copied!

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন এবং আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) সকাল ৮টার দিকে এক্সপ্রেসওয়ের উমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাবেদ (১৯) এবং আহত মোটরসাইকেল চালকের নাম মো. সামির (২৪)। নিহত সাবেদের বাড়ি নারায়ণগঞ্জে এবং তার বাবার নাম মতিন। আহত মো. সামিরও নারায়ণগঞ্জের বাসিন্দা; তার বাবার নাম দাদন আকন্দ।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। প্রাথমিক ধারণা, বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সামিরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহত সাবেদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট