ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বিশ্ব নিরাপত্তা সম্মেলনে বাংলাদেশের সড়ক নিরাপত্তার চ্যালেঞ্জ তুলে ধরল ডিআইইউ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৫ বিকাল

Link Copied!

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত ১৬তম ‘World Conference on Injury Prevention and Safety Promotion’-এ অংশ নিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) একটি প্রতিনিধিদল। সম্মেলনে বাংলাদেশের সড়ক নিরাপত্তার বিভিন্ন প্রতিবন্ধকতা এবং এ বিষয়ে ডিআইইউর চলমান উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিআইইউর প্রতিনিধিদলে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং সহযোগী অধ্যাপক ও প্রকল্প প্রধান মো. বজলুর রহমান।

সম্মেলনে বিভিন্ন দেশের গবেষক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে বাংলাদেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাব্য করণীয় নিয়ে মতবিনিময় করেন ডিআইইউ প্রতিনিধিরা।

‘United for a Safer Future’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের সম্মেলনে বিশ্বের প্রায় ৮০টি দেশের প্রতিনিধি এবং ৫০০টির বেশি প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এতে শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরাও অংশ নিয়ে আঘাত প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও কার্যকর উদ্যোগ তুলে ধরছেন।

আন্তর্জাতিক এ সম্মেলনে ডিআইইউর অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের সড়ক নিরাপত্তা বিষয়ে কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে বিনিময়ের পাশাপাশি বিভিন্ন দেশের কার্যকর উদ্যোগ ও সর্বোত্তম চর্চা সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে। এসব অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশে সড়ক নিরাপত্তা বিষয়ে গবেষণা ও কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

রোড ক্রাশ ও আঘাত প্রতিরোধে গবেষণা, কার্যকর আইন ও নীতি প্রণয়ন, যথাযথ প্রয়োগ এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার কার্যক্রম অব্যাহত রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত