ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বালুবাহী ট্রাকের চাপায় জৈন্তাপুরের এএসআই নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ সকাল

Link Copied!

সিলেটে ট্রাকের চাপায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক এএসআই আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপারকে ট্রাকসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

নিহত এএসআই আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গড়বিশুদিয়া গ্রামের মো. সামছুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জৈন্তাপুর মডেল থানায় কর্মরত এএসআই সোহেল রানা ও এএসআই আতিকুর রহমান মামলা তদন্ত সংক্রান্ত কাজে মোটরসাইকেলে দরবস্ত ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। পথে দরবস্ত টেংরা-বারাইকান্দি এলাকায় জাফলং থেকে সিলেটগামী একটি বালুবাহী ট্রাক (রেজি: চট্ট মেট্রো-ট-১২-০৯৯২) পেছন দিক থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে ছিটকে পড়ে এএসআই আতিকুর রহমান গুরুতর আহত হন এবং সোহেল রানা আহত হন। খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত)সহ অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে এএসআই আতিকুর রহমান মারা যান। আহত এএসআই সোহেল রানা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ট্রাকচালক মঞ্জুর হোসেন (৪১) ও হেলপার ফয়সাল (২১)-কে আটক করা হয়েছে। তারা ফেনীর দাগনভূঞা ও ফেনী সদর থানার বাসিন্দা।

ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট