ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বান্দরবানে পেট্রোল-অকটেনের তীব্র সংকট, চালকরা চরম ভোগান্তিতে

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ মার্চ ২০২৬, ৩:১০ বিকাল

Link Copied!

পার্বত্য জেলা বান্দরবানে হঠাৎ করেই পেট্রোল ও অকটেনের সংকট দেখা দিয়েছে। জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল, প্রাইভেটকার এবং পেট্রোল-অকটেন চালিত যানবাহনের চালকরা। এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটে তেল সংগ্রহ করতে দেখা গেছে চালকদের।

রোববার (৮ মার্চ) সকাল থেকে বান্দরবান সদরের বিভিন্ন পাম্পে এমন চিত্র দেখা যায়। কয়েকটি পাম্পে গিয়ে দেখা যায় মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি। পর্যাপ্ত জ্বালানি না থাকায় একশত টাকার বেশি অকটেন দেওয়া হচ্ছে না। খুচরা তেল ব্যবসায়ীরাও অধিকাংশই দোকান বন্ধ করে দিয়েছেন তেল না থাকায়।

স্থানীয় সিএনজিচালক মো. জাহাঙ্গীর বলেন, পাহাড়ি জনপদের এই বান্দরবানে ভাড়ায় সিএনজি চালিয়ে সংসার চলে। গতকাল তিনি ২০০ টাকার অকটেন নিয়েছিলেন। আজ কোনো পাম্পেই তেল না পাওয়ায় যাত্রী পরিবহন করা সম্ভব হচ্ছে না, যা সংসার পরিচালনা অনিশ্চিত করেছে।

মোটরসাইকেল চালক রাইসুল ইসলাম জানান, জরুরি ডাক্তার দেখাতে তাকে পার্শ্ববর্তী কেরানীহাট যেতে হবে, যা প্রায় ২১ কিমি দূরে। তিনটি পাম্প ঘুরে মাত্র ১০০ টাকার অকটেন পেয়েছেন, যা ১ লিটারেরও কম। এই তেল দিয়ে যাওয়া-আসা করা কঠিন হয়ে যাবে।

উজমা পেট্রোল পাম্পের ম্যানেজার জুয়েল দাশ বলেন, গতকাল পর্যন্ত স্টকে থাকা তেল গ্রাহকদের দেওয়া হয়েছে। বর্তমানে কোনো অকটেন বা পেট্রোল নেই। তেল সরবরাহকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপকে বারবার ডিমান্ড দেওয়ার পরও সরবরাহ হচ্ছে না। বিষয়টি স্থানীয় প্রশাসনকেও জানানো হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, সরকার এখনও জ্বালানি তেলের সংকট ঘোষণা করেনি। তাই কেউ মজুদ করে দাম বাড়ানোর চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। মজুদের প্রমাণ পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট