ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বাড়ছে যমুনার পানি তলিয়ে যাচ্ছে ফসলি জমি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ অক্টোবর ২০২৪, ১২:০৪ বিকাল

Link Copied!

পাহাড়ি ঢল ও বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। এরইমধ্যে যমুনা নদীর চরাঞ্চলের বিভিন্ন স্থানে ফসলি জমি তলিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ২২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। এতে যমুনার তীরবর্তী অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেসব এলাকায় জমিতে থাকা রোপা আমন, কালাই ও বাদাম তলিয়ে গেছে।

এছাড়াও আগাম শীতকালীন সবজি ও মরিচ ক্ষেত তলিয়ে গেছে। অসময়ে নদীর পানি বাড়তে থাকায় বন্যার আশঙ্কায় আতঙ্কে আছে যমুনা পাড়ের মানুষ।

এ বিষয়ে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাজমুল হোসাইন বলেন, যমুনায় ক্রমাগত পানি বাড়ছে। এতে যমুনার অভ্যন্তরের চরাঞ্চলের বিভিন্ন ফসল ডুবে গেছে। আরও ২-১ দিন পানি বাড়তে পারে। তবে বন্যার আশঙ্কা নেই বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার