ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২০, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ । ২ জন

বাগেরহাটের মোংলায় ইজিবাইকের ধাক্কায় সানজিদা আক্তার শিমু (১১) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে পৌর ১নং ওয়ার্ডের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজ বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানজিদা আক্তার মোংলা শহরের সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজ-এর ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে ওই এলাকার শামীম হাওলাদারের মেয়ে।

হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. আসমা খানম জানান, সকালে শিমু দোকান থেকে ডিম আনতে যায়। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।