ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

বাংলাদেশি শিক্ষার্থীরা প্রথমবারের মতো পেল ‘অ্যাম্বাসেডর’স ট্রাভেল গ্র্যান্ট’

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ সকাল

Link Copied!

মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪’ উদযাপন অনুষ্ঠানে প্রথমবারের মতো চার প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীকে ‘অ্যাম্বাসেডরস ট্রাভেল গ্রান্ট’ দিয়েছে।

রাষ্ট্রদূত ড. এম মনোয়ার হোসেন নতুন প্রজন্মকে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে অবহিত করা এবং দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এই অনুদান কর্মসূচির উদ্বোধন করেন।

এই কর্মসূচির আওতায় বাংলাদেশ দূতাবাস মিয়ানমারে বা বাংলাদেশে তাদের শিক্ষা/গবেষণা কাজের সঙ্গে সম্পর্কিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের ভ্রমণ ব্যয় বহন করবে।

‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪’ উপলক্ষে মিয়ানমারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বাংলাদেশ দূতাবাস এক সভার আয়োজন করে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ উপদেষ্টা ও স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এছাড়া, প্রবাসীদের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং অনুদানপ্রাপ্তদের অনুভূতি ব্যক্ত করার পর্বও ছিল। রাষ্ট্রদূত মনোয়ার হোসেন মহান মুক্তিযুদ্ধের সকল মুক্তিযোদ্ধা এবং জুলাই-আগস্ট আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ১৩৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience