ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক
  3. প্রবাসীর কথা

বাংলাদেশসহ ১৭ দেশে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট পুনরায় চালু

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ এপ্রিল ২০২৬, ৫:৪০ বিকাল

Link Copied!

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা Air Arabia বাংলাদেশসহ ১৭টি দেশে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে।

শনিবার (১১ এপ্রিল) থেকে সীমিত পরিসরে ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু করেছে সংস্থাটি। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে শারজাহ, আবুধাবি ও রাস আল খাইমাহ থেকে মোট ৪৯টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হবে।

এয়ার অ্যারাবিয়া জানিয়েছে, পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে ফ্লাইট কার্যক্রম চালু করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতজনিত বিঘ্নের পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্থাটির ফ্লাইট নেটওয়ার্কে মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন গন্তব্য রয়েছে, যার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত।

এদিকে, পূর্বে যাদের ফ্লাইট বাতিল হয়েছিল, তারা পুনরায় বুকিংয়ের সুযোগ পাবেন বলে জানিয়েছে এয়ার অ্যারাবিয়া। তবে যারা আগে থেকেই তারিখ পরিবর্তন বা অর্থ ফেরতের সুবিধা গ্রহণ করেছেন, তারা এই সুবিধার আওতায় পড়বেন না।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত