ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ মে ২০২৬, ১১:৩৭ সকাল

Link Copied!

বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৬ মে) সকাল ৭টায় শিশুটির মৃত্যু হয়।

মৃত শিশুটির নাম আহাদ (৮ মাস)। সে বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার বাসিন্দা ইউসুফের সন্তান।

বৃহস্পতিবার (৭ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। বর্তমানে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৮ জন রোগী।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে মোট এক হাজার ৬৯৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানান, কিছুদিন ধরে হাম উপসর্গে শিশু ভর্তির সংখ্যা কম ছিল এবং মৃত্যুর ঘটনাও ঘটেনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন চার হাজার ১৫৮ জন।

সর্বশেষ এই মৃত্যুর ঘটনায় বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। এর মধ্যে শেবাচিম হাসপাতালে মারা গেছেন ১৫ জন।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত