ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বরিশালে তিন যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুন ২০২৬, ১২:০১ বিকাল

Link Copied!

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে তিনটি যানের সংঘর্ষে ইসমাইল ঘরামী বাবু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) দিবাগত রাতে উপজেলার তাঁত বোর্ড অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল ঘরামী বাবু মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদি গ্রামের সেলিম ঘরামীর ছেলে। আহতরা হলেন-ভুরঘাটা গ্রামের শহীদ মাতুব্বরের ছেলে রাজিব (২৪) এবং তাপস (৩০)। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মহাসড়কের তাঁত বোর্ড অফিসসংলগ্ন এলাকায় একটি অজ্ঞাতনামা যানবাহন, একটি পিকআপ ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ইসমাইল ঘরামী বাবু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত অপর দুইজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঢাকা-বরিশাল মহাসড়কে অতিরিক্ত গতি, বেপরোয়া যান চলাচল এবং ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। তবে দুর্ঘটনায় জড়িত অজ্ঞাতনামা যানটি এখনো শনাক্ত করা যায়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত