ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বরিশালে অটোরিকশার ধাক্কায় ৩ বছরের শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ মে ২০২৬, ১২:২৬ বিকাল

Link Copied!

বরিশাল মহানগরীতে অটোরিকশার ধাক্কায় পৃথা সাহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ১০টার দিকে ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় শিশুটিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নিহত পৃথা সাহা বরিশাল মহানগরীর ভাটিখানা সাহাপাড়া এলাকার বাসিন্দা শান্ত সাহার মেয়ে।

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জিত চন্দ্র নাথ জানান, সকালে শিশুটি তার বাবার সঙ্গে নাস্তা কিনতে বের হয়েছিল। এসময় ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনার পর অটোরিকশার চালককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স