ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বরগুনায় ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, একদিনে আক্রান্ত ৭৩ জন, মোট মৃত্যু ২২

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ জুন ২০২৫, ১২:৪৯ বিকাল

Link Copied!

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪০২ জনে। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২২ জন।

বরগুনা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলাতেই ৬৯ জন, বেতাগী উপজেলায় ২ জন এবং আমতলী ও পাথরঘাটা উপজেলায় ১ জন করে রোগী শনাক্ত হয়েছেন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন ২২৪ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে রয়েছেন ১৯০ জন, আমতলীতে ৩ জন, বেতাগীতে ৪ জন, বামনায় ১১ জন, পাথরঘাটায় ৭ জন এবং তালতলীতে চিকিৎসাধীন আছেন ৯ জন।

জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত বরগুনা সদর উপজেলায়—এখানেই আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০৩ জন। এছাড়া তালতলীতে ২২ জন, বামনায় ৫৫ জন, বেতাগীতে ১৬ জন, আমতলীতে ১৩ জন এবং পাথরঘাটায় আক্রান্ত হয়েছেন ৯৩ জন।

মৃত্যুর দিক থেকেও সদর উপজেলা সবচেয়ে বিপজ্জনক—ডেঙ্গুতে মারা যাওয়া ২২ জনের সবাই এই উপজেলার বাসিন্দা।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, “দিন যত যাচ্ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছেই। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”

তিনি স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে মশক নিধন কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় এখনই ব্যাপক সামাজিক সচেতনতা ও প্রশাসনিক কার্যক্রম না নিলে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট