ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার ১৫০ বছরের পুরোনো ট্রাম

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ সেপ্টেম্বর ২০২৪, ২:০২ বিকাল

Link Copied!

ভারতের কলকাতায় বন্ধ হয়ে যাচ্ছ ঐতিহ্যবাহী ট্রাম সেবা। ১৮৭৩ সালে শহরটিতে প্রথম ট্রাম চালু হয়। ১৫০ বছরেরও বেশি সময় ধরে কলকাতার বাসিন্দারা ট্রামে চলাচল করছেন। তবে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী সোমবার (২৩ সেপ্টেম্বর) জানিয়েছেন, ট্রামের কারণে কলকাতায় জ্যামের সৃষ্টি হয়। কারণ এটি যোগাযোগের অন্যান্য বাহনের তুলনায় অনেকটাই ধীরগতির। এজন্য এটি বন্ধ করে দেওয়া হবে। তবে কলকাতায় বেড়াতে আসা মানুষরা যেন ট্রাম দেখতে পারেন এবং ভ্রমণ করতে পারেন সেজন্য ময়দান থেকে এসপ্লান্ডে পর্যন্ত ট্রাম চলবে বলে জানিয়েছেন তিনি।

পরিবহনমন্ত্রীর এমন ঘোষণার পর কলকাতার ট্রাম প্রেমীরা প্রতিবাদ জানিয়েছেন, তারা বলেছেন, ট্রামকে আধুনিকায়ন না করে কেন এটি বন্ধ করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তাদের ভাষ্য, পুরো ভারতে শুধুমাত্র কলকাতায় ট্রাম রয়েছে। তাই এই ঐতিহ্য রক্ষা করতে হবে।

ট্রাম নিয়ে কলকাতার হাইকোর্টে একটি রিট চলছে। গত বছরের ডিসেম্বরে আদালত নির্দেশ দেন কলকাতায় ট্রাম বন্ধ করা যাবে না। এটি সংস্কার করে চালু রাখতে হবে।

আদালতে চলা এই রিটের নতুন শুনানিতে ট্রাফিক জ্যামের বিষয় এবং একটি রুটে ট্রাম চলাচল চালু রাখার বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী।

তিনি আরও জানিয়েছেন, কলকাতার শহরটি যত জায়গা নিয়ে তৈরি হয়েছে সেটির মাত্র ৬ শতাংশ হলো রাস্তা। যা শহরের যোগাযোগ ব্যবস্থায় বড় প্রভাব ফেলেছে। তা সত্ত্বেও মানুষ যেন ঠিক সময়ে অফিসে-কাজে যেতে পারেন সেজন্য ট্রাফিক পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু ট্রামের কারণে তাদের এ প্রচেষ্টা ব্যহত হচ্ছে।

কলকাতার ট্রামের পরিধি আগেই কমে এসেছে। এক সময়ের জনপ্রিয় এ বাহনটি এখন ধুঁকে ধুঁকে চলছে। সাম্প্রতিক সময়ে তিনটি রুটে ট্রাম চলাচল অব্যাহত ছিল। যদি সরকারি সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে শুধুমাত্র একটি রুটেই দেখা যাবে এ বাহনটিকে।

Facebook Comments Box

আরও পড়ুন

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?

পৃথিবী যত উষ্ণ হচ্ছে, ততই বাড়ছে ভয়ংকর বজ্রঝড়ের আশঙ্কা