ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নারী নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৯ বিকাল

Link Copied!

বগুড়ায় ট্রেনের ধাক্কায় লাভলী বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের নারুলী নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাভলী ওই এলাকার খাজা নাজিমুদ্দিন সরকার বকুলের স্ত্রী।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাবলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, লাভলী বেগম প্রায় ছয়-সাত বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার সকালে পরিবারের সবার অগোচরে বাড়ি থেকে বের হন তিনি। পরে বিভিন্ন দোকানের সামনে গিয়ে পান চেয়ে মাটিতে গড়াগড়ি করছিলেন।

একপর্যায়ে তিনি রেললাইনে উঠে পড়েন। এ সময় ঢাকা থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই বাবলুর রহমান জানান, নিহত নারীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সুগন্ধি চাল রফতানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার

ডেঙ্গুর হানা ঝালকাঠিতে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫

পঞ্চগড়ে কুয়াশা-ঠান্ডা বাতাসে শীতের আগমনী বার্তা

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস

বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত

দাউদকান্দিতে ভ্রমণবাস খাদে, মেডিকেল শিক্ষার্থী আহত ২০

অক্টোবরে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ

International tourism fair to be held in Dhaka with participation from 20 countries

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

ডিএসসিসিতে মশক নিয়ন্ত্রণে জোর, ৬০% বাসায় মিলেছে লার্ভা

ভাঙ্গায় বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ক্ষুদ্র মোড়ক, বড় স্বাস্থ্যঝুঁকি: সতর্কীকরণ লেবেল কেন জরুরি