ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ফেনীতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের ডেঙ্গু শনাক্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ অগাস্ট ২০২৫, ১০:২৭ সকাল

Link Copied!

ফেনীতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। ফেনী জেনারেল হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন একজন রোগী। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ বিষয়টি জানায়।

চলতি মাসে মঙ্গলবার পর্যন্ত ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর আগে জুলাই মাসে ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হন। এ নিয়ে ফেনীতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এখন পর্যন্ত ফেনীর পাঁচ উপজেলায় ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ফেনী সদর উপজেলায় ২৮ জন, দাগনভূঞায় দু’জন, সোনাগাজীতে পাঁচজন, ছাগলনাইয়া উপজেলায় সাতজন ও পরশুরাম উপজেলায় চারজন। আক্রান্তদের মধ্যে ৩৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। চলতি মাসে ১৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে একজন হাসপাতালে ভর্তি আছেন।

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, গত ২৪ ঘণ্টায় ফেনীতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ছয়জন। ফেনীতে ডেঙ্গু পরীক্ষার জন্য চার হাজার ১৪৯টি কিট রয়েছে। এখন ডেঙ্গু রোধে সচেতনতা দরকার।

Facebook Comments Box

আরও পড়ুন

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম