ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফেনীতে মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় গৃহবধূ নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৬, ১১:৪০ সকাল

Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় নাজমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পুরাতন মুহুরীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমা আক্তার ছাগলনাইয়া উপজেলার সমিতি বাজার এলাকার বাসিন্দা।

ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান জানান, দুপুরে নাজমা আক্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে পুরাতন মুহুরীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ফেনী থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ফাজিলপুর হাইওয়ে থানার এসআই শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে সৌদি আরব

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Jamal Bhuyan Joined OPPO as Shop Manager!

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

ফেনীতে মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় গৃহবধূ নিহত

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস

ঘরেই তৈরি করুন সুস্বাদু পাকা আমের পায়েস

বিয়ে শেষে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

বায়ুদূষণে দেশি প্রতিদিন ঝরছে ২৪২ প্রাণ

বিষাক্ত আগাছানাশক ‘প্যারাকোয়াট’ নিষিদ্ধের পথে ভারত

মস্তিষ্কের স্বাস্থ্য নির্ভুল পরিমাপের বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার