ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফরিদপুরের শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ অক্টোবর ২০২৪, ১:১৩ বিকাল

Link Copied!

সপ্তাহের ৭ দিনই ফরিদপুরে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন।

শিক্ষার্থীদের হাফ ভাড়া ও বিভিন্ন সমস্যা নিয়ে নতুন বাস স্ট্যান্ডে সমিতির কার্যালয়ে শনিবার (৫ অক্টোবর) বাস-মিনিবাস মালিক সমিতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সভায় এ ঘোষণা দেওয়া হয়।

এসময় ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যৌথভাবে শিক্ষার্থীদের বাসের ভাড়া অর্ধেক নেওয়ার।

তিনি বলেন, তবে ঈদের ১০ দিন আগে ও ১০ দিন পরে এবং দুর্গা পূজার ৫ দিন আগে ও ৫ দিন পরের সময়টুকু এই সিদ্ধান্ত কার্যকর হবে না।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী, মিনিবাস মালিক গ্রুপের সভাপতি বজলুর রশিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শামীম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরবার নাদিম ইতু, সাইফ খান, মেহেদী হাসান, সোহেল রানা, সিফাত হাসান খান, রাফসান হিমেল, শাহরিয়ার রফিন প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?

পৃথিবী যত উষ্ণ হচ্ছে, ততই বাড়ছে ভয়ংকর বজ্রঝড়ের আশঙ্কা