ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ফতুল্লায় দ্রুতগামী কাভার্ডভ্যান চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ জানুয়ারী ২০২৬, ৩:৩৮ বিকাল

Link Copied!

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কাভার্ডভ্যান চাপায় জীবন চন্দ্র (২০) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ফতুল্লার চানমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জীবন চন্দ্র বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান। এসময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ডভ্যান ও এর চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান