ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে এক মাসের শিশুসহ তিনজন আহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ মার্চ ২০২৬, ২:৫২ বিকাল

Link Copied!

ঝালকাঠি সদর উপজেলায় সোমবার (৯ মার্চ) দুপুরে প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক মাস বয়সি শিশু সহ তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি জেলা শহরের বাসন্ডা ব্রিজের ঢালে ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা এলাকার ইজিবাইক চালক খোকন মোল্লা (৫৪), কাঁঠালিয়া উপজেলার কৈখালী এলাকার মিরাজ হোসেন (৩৫) এবং তার এক মাস বয়সি কন্যা সাইফা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠির দিকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে রাজাপুরমুখী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের কারণে ইজিবাইকটি ক্ষতিগ্রস্ত হয় এবং এতে থাকা যাত্রীরা আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে ইজিবাইক চালক খোকন মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান