ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

প্রবাসীরা শুধু শ্রমই দেয় না, অর্থনীতেও ভূমিকা রাখে : আনু মোহাম্মদ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ ডিসেম্বর ২০২৪, ৯:২২ বিকাল

Link Copied!

বিদেশি মিশনগুলো বাংলাদেশের শ্রমিকদের অধিকার ও নির্যাতনের বিষয়ে কার্যকর ভূমিকা রাখে না বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, ‘বিদেশের মাটিতে যারা বাংলাদেশের মিশনগুলোতে আছেন তাদের জোর গলায় বলতে হবে প্রবাসীরা কেবল সেখানে শ্রমই দেয় না, সে দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখে।’

বুধবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সাপ্তাহিক প্রবাসন ‘ইউরোপ ও উন্নত বিশ্বের শ্রমবাজার সম্প্রসারণ, অভিবাসন খাতের সংস্কার’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।

আলোচনায় সভায় আনু মুহাম্মদ বলেন, ‘বাংলাদেশের নাগরিকরা দেশে যেমন মর্যাদা পায় না, বিদেশেও পায় না। বিদেশি মিশনগুলো লোকবল কমের কারণ দেখায়। কিন্তু যারা দায়িত্বে রয়েছেন তারাও প্রবাসীদের সঠিক সেবাটি দেন না, ফোন ধরেন না, কোনও সমস্যা নিয়ে গেলে অন্যের ওপর দায়িত্ব চাপিয়ে দেন। প্রবাসীদের সুরক্ষায় বর্হিবিশ্বে মিশনগুলো কার্যকর ভূমিকা রাখে না।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের কারণও কিন্তু ছিল কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য। বাংলাদেশে পর্যাপ্ত কর্মসংস্থান নেই। দেশে সুযোগ পান না বলেই বেশিরভাগ বাংলাদেশি নাগরিক বিদেশে কর্মসংস্থানের জন্য আগ্রহ দেখায়। কিন্তু সেখানে গিয়েও তারা নানা হয়রানি হন।’

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটি সেল চালু করা প্রয়োজন মন্তব্য করে আনু মোহাম্মদ বলেন, ‘এমন একটি সেল তৈরি করতে হবে যেখানে সব তথ্য উল্লেখ করা থাকবে। কোন দেশে কী পরিমাণ কর্মীর চাহিদা রয়েছে, তা দেখে যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে তারা কাজ করবে। এছাড়া প্রবাসে কর্মসংস্থানের জন্য আগ্রহী কর্মীরাও দেখতে পারবে কোথায় নিয়োগ দেওয়া হয় এবং কী পরিমাণ কর্মী প্রয়োজন। এতে তারা প্রতারণার শিকার হবেন না।’

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির বলেন, ‘আমাদের এখান থেকে কর্মীদের দক্ষতার প্রশিক্ষণ দেওয়ার পর যে সনদটি দেওয়া হয়, সেটি আন্তর্জাতিক মানের স্বীকৃত নয়। এই স্বীকৃতিটি আন্তর্জাতিক মানের করার দায়িত্ব একমাত্র সরকারের। কেয়ারগিভিংয়ের দক্ষতা বাড়ানো প্রয়োজন। এর পাশাপাশি ভাষার দক্ষতাও বৃদ্ধি করতে হবে এবং সেটি যদি সামগ্রিকভাবে শিক্ষাগত যোগ্যতায় নিয়ে আসা যায়, তবে কিছুটা উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

সাপ্তাহিক প্রবাসনের সম্পাদক খোকন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- রাবিডের সভাপতি আরিফুর রহমান, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ডা. জয়দীপ ভট্টাচার্য, বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রেমিত খন্দকার ও সাপ্তাহিক প্রবাসনের সম্পাদকমণ্ডলীর সদস্য মো. ইলিয়াস হোসেন প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ১৩৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience