ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জুন ২০২৬, ১০:৪০ সকাল

Link Copied!

পরিবহন শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উদ্যোগে রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ স্থানে ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এ কর্মসূচির মাধ্যমে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

গত শনিবার শুরু হওয়া এই কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার (১৩ জুন) আবারও রাজধানীর এয়ারপোর্ট গোলচত্বর, মহাখালী বাস টার্মিনাল, গাবতলী বাস স্ট্যান্ড, কাকরাইল, মতিঝিল বয়েজ স্কুল মাঠ, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এবং বলধা গার্ডেন সংলগ্ন এলাকায় হেলথ ক্যাম্প পরিচালিত হয়।

ক্যাম্পগুলোতে পরিবহন শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হচ্ছে। ডিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের লক্ষ্য হলো স্বল্প আয়, অতিরিক্ত কর্মঘণ্টা ও সময়ের অভাবে নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত পরিবহন শ্রমিকদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, পরিবহন শ্রমিকরা নানা সীমাবদ্ধতার কারণে সময়মতো চিকিৎসাসেবা নিতে পারেন না। সেই বাস্তবতা বিবেচনায় তাদের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চালক ও হেল্পারদের সুস্বাস্থ্য নিশ্চিত করা গেলে যাত্রী ও পণ্য পরিবহন আরও নিরাপদ ও ঝুঁকিমুক্ত হবে। বর্তমানে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালিত হলেও ভবিষ্যতে এটি আরও বৃহৎ ও টেকসই পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

বিভিন্ন জরিপে দেখা গেছে, অধিকাংশ পরিবহন চালক ও হেল্পার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুসজনিত জটিলতা এবং মাংসপেশির বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন। নিয়মিত চিকিৎসা গ্রহণের মাধ্যমে এসব রোগ নিয়ন্ত্রণ বা নিরাময় সম্ভব হলেও কর্মব্যস্ততা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে তারা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন।

ডিএমপির এই মানবিক উদ্যোগের আওতায় ইতোমধ্যে সহস্রাধিক পরিবহন শ্রমিক স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত