ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পণ্যবাহী গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জানুয়ারী ২০২৬, ১:০৯ বিকাল

Link Copied!

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পণ্যবাহী গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে রাজবাড়ীর পাংশা পৌর শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাংশা পৌর শহরের কুড়াপাড়া এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মিরাজ (১৮) এবং সাইদুল ইসলামের ছেলে সজীব (১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে ব্যাডমিন্টন খেলা শেষে নম্বরবিহীন একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন সজীব ও মিরাজ। তারা গ্রামীণ সড়ক ছেড়ে পাংশা সরদার বাসস্ট্যান্ড এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী পণ্যবাহী গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে সড়কে ছিটকে পড়ে এবং দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রোকন উজ্জামান জানান, স্থানীয়রা দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মিরাজ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার পর পণ্যবাহী ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা হবে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট