ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জুলাই ২০২৬, ১০:৪৪ সকাল

Link Copied!

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় খুশি রানী (৮) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও মা।

বুধবার (১ জুলাই) রাত প্রায় ৮টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ময়দানদিঘী এলাকায়, ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খুশি রানী বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের কুকিল চন্দ্রের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে করে পঞ্চগড় থেকে বাড়ি ফিরছিলেন কুকিল চন্দ্র। পথে ময়দানদিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে খুশি রানী ট্রাক্টরের নিচে পড়ে যায় এবং তার ওপর দিয়েই ট্রাক্টরটি চলে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তার বাবা কুকিল চন্দ্র ও মা আহত হন।

নিহত শিশুটির বাবা কুকিল চন্দ্র জানান, পঞ্চগড় থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হঠাৎ পেছন থেকে একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে তার মেয়ে ট্রাক্টরের নিচে পড়ে যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত