ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

নেই ‘হেডমাস্ক’, প্লাস্টিকের পটে চলছে শিশুদের অক্সিজেন!

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ এপ্রিল ২০২৬, ২:৪৬ বিকাল

Link Copied!

গৃহস্থালিতে ব্যবহৃত প্লাস্টিকের পট কেটে তৈরি হেডমাস্ক দিয়ে শিশুদের অক্সিজেন সরবরাহ করা হচ্ছে—এমন চিত্র দেখা গেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের শিশু ওয়ার্ডে।

সোমবার (৬ এপ্রিল) হাসপাতালটিতে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, হাঁপানি ও জন্মগত শ্বাসজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের চিকিৎসায় অক্সিজেন হুডের অভাবে এ বিকল্প পদ্ধতি ব্যবহার করতে দেখা যায়। প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় স্থানীয়ভাবে প্লাস্টিকের পট দিয়ে হেডমাস্ক তৈরি করে অক্সিজেন দেওয়া হচ্ছে।

বরিশালের বাবুগঞ্জের কেদারপুরের বাসিন্দা আব্দুর রহিম মিয়া জানান, তার ৭ মাস বয়সী মেয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে আইসিইউ বেড না পেয়ে স্থানীয়ভাবে তৈরি প্লাস্টিকের হেডমাস্ক দিয়ে অক্সিজেন দেওয়া হয়। পরে শিশুটি সুস্থ হয়ে ওঠে।

তবে এ ধরনের পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের মতে, প্লাস্টিকের পট দিয়ে তৈরি হেডমাস্ক ব্যবহারে শিশুর গলায় আঘাত লাগার ঝুঁকি রয়েছে এবং এটি নিরাপদ নয়।

অন্যদিকে, হাসপাতালটিতে শয্যা সংকটের কারণে একাধিক শিশুকে একই বিছানায় রেখে চিকিৎসা দেওয়ার অভিযোগও রয়েছে। এর মধ্যেই প্রয়োজনীয় অক্সিজেন হুডের সংকট সামনে এসেছে।

এ বিষয়ে শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার, ভারপ্রাপ্ত) ডা. মো. আব্দুল মুনয়েম সাদ বলেন, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত শিশুদের অক্সিজেন সরবরাহে সাধারণত অক্সিজেন হুডের প্রয়োজন হয়। তবে আগে এগুলো ব্যবহার না থাকায় আপাতত স্থানীয়ভাবে তৈরি প্লাস্টিকের পট দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, শিশু বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতিতে ক্ষতির আশঙ্কা নেই এবং প্রয়োজনীয় কাজটি সম্পন্ন হচ্ছে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে অক্সিজেন হুড আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স