ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দিল বাস, নিহত ১

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৩ সকাল

Link Copied!

ফেনীগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলফেরত শিক্ষার্থী ও পথচারীদের ওপর উঠে গেলে রাইসা নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরও সাতজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাইসা জায়লস্কর ইউনিয়নের লালপুর গ্রামের মো. শিপনের মেয়ে। সে সিলোনিয়া হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সিলোনিয়া হাই স্কুলের ছুটি শেষে শিক্ষার্থীরা হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় সিলোনিয়া বাজারসংলগ্ন মহাসড়কে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে পথচারী ও শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও পথচারী বাসের নিচে চাপা পড়ে হতাহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থী রাইসাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় আহত অন্তত সাতজনকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ফেনী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

সিলোনিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বলেন, দুর্ঘটনায় স্কুলের এক শিক্ষার্থী নিহত হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুই শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে নিরাপদ যাতায়াতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। এতে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত