ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি তরুণীর

প্রতিবেদক
Ibrahim Khalil
৩১ মার্চ ২০২৬, ১০:২৮ সকাল

Link Copied!

যুক্তরাষ্ট্রের New York City-এর কুইন্স এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিশাত জান্নাত (১৯) নামে এক বাংলাদেশি তরুণীর মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রেন থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি গারবেজ ট্রাক নিশাতকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস (ইএমএস) তার মরদেহ উদ্ধার করে।

নিশাত জান্নাতের বাসা ছিল দুর্ঘটনাস্থল থেকে মাত্র ১০ মিনিটের হাঁটা দূরত্বে। কাজ শেষে বাড়ি ফেরার পথে দেরি হওয়ায় তার বড় বোন নওশিন জান্নাত মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে পুলিশের উপস্থিতি ও বোনের নিথর দেহ দেখে তিনি ভেঙে পড়েন।

নিশাত কুইন্সের জ্যামাইকা এলাকায় একটি পার্কিং গ্যারেজে খণ্ডকালীন রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। তার পরিবার ২০১৭ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রাম থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে যায়। তার বাবা হেলাল আহমদ উডসাইডের একটি মসজিদের ইমাম।

চার বোনের মধ্যে নিশাত ছিলেন দ্বিতীয়। তার ৯ ও ৪ বছর বয়সী দুটি ছোট বোন রয়েছে। জানা যায়, ঘটনার সময় ছোট বোনের জন্য কেক নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।

বড় বোন নওশিন জান্নাত কান্নাজড়িত কণ্ঠে বলেন, “নিশাত সবসময় বলত—আশা রাখো, বর্তমানেই বাঁচো। সে নিজেই জানত না তার সময় এত কম।”

দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে New York Police Department-এর হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার জোহরের নামাজের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিউজার্সির একটি মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিশাত জান্নাতের অকাল মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা