ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নাটোরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুন ২০২৬, ২:০৯ অপরাহ্ণ

Link Copied!

নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকালে উপজেলার বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবনএবং নাটোর সদর উপজেলার ইসলামবাড়ি গ্রামের মোতালেব হোসেনের ছেলে হীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি ট্রাক নাটোর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে সিংড়া উপজেলার বন্দর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও একজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক্টর

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের

ঈদের ৭ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দরে শুরু হলো আমদানি-রফতানি

নাটোরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আগামী ৫ দিনে বাড়বে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

Health Ministry’s Role in Strengthening Tobacco Control Law Highly Commendable

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়

তামাক কোম্পানির প্রলোভন বন্ধে কঠোর আইনী পদক্ষেপ জরুরি

টানা সাত দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

আসন্ন বাজেটে তামাকপাতা রপ্তানিতে অন্তত ১৫ শতাংশ শুল্ক আরোপ জরুরি

একটা সিগারেটে ৫ পয়সা লাভ হলে কোম্পানির মুনাফা বাড়ে ২৫০ কোটি টাকা

বজ্রপাতে মৃত্যুর ঘনত্বে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ