ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ৪৮ জন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ সকাল

Link Copied!

নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাংকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বিস্ফোরণের পর অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির ইমার্জেন্সি রেসপন্স এজেন্সি জানায়।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরব জানান, গবাদি পশু নিয়ে জ্বালানি ট্যাংকারটি উত্তর-মধ্য নাইজার রাজ্যের আগাই এলাকায় যাচ্ছিল। এসব পশুর মধ্যে ৫০টির মতো পুড়ে মরে গেছে। দুর্ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলে জানান বাবা-আরব।

তিনি বলেন, প্রাথমিকভাবে ৩০টি মৃতদেহ পাওয়া গেছে বলে জানালেও পরে এক বিবৃতিতে জানানো হয়, বিস্ফোরণে পুড়ে মারা যাওয়া আরও ১৮ জনের লাশ পাওয়া গেছে। তিনি বলেন, নিহতদের গণকবর দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের শান্ত থাকার আহ্বার জানান নাইজার রাজ্যের গভর্নর মোহাম্মদ বাগো। জীবন ও সম্পত্তি রক্ষার জন্য রাস্তা ব্যবহারকারীদের সর্বদা সতর্ক থাকতে এবং সড়ক ট্র্যাফিক আইন মেনে চলতেও বলেছেন তিনি।

পণ্যসম্ভার পরিবহনের জন্য দক্ষ রেল যোগাযোগের অভাবে, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কে মারাত্মক ট্রাক দুর্ঘটনা খুবই সাধারণ ব্রাপার হয়ে দাঁড়িয়েছে।

নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি করপোরেশনের তথ্য অনুযায়ী, শুধু ২০২০ সালেই ১ হাজার ৫৩১টি গ্যাসোলিন ট্যাংকার দুর্ঘটনায় ৫৩৫ জন নিহত ও ১ হাজার ১৪২ জন আহত হয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা