ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

নতুন বছরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৩

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ জানুয়ারী ২০২৬, ৫:৩৩ বিকাল

Link Copied!

নতুন বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর আগে বিদায়ী ২০২৫ সালে দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার শতাধিক মানুষ প্রাণ হারান।

সোমবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরের প্রথম ডেঙ্গুজনিত মৃত্যুটি রেকর্ড করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন। ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ১২ জন রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগে ৭ জন, ঢাকা বিভাগে ২ জন, খুলনা বিভাগে ২ জন এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ১ জন করে রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, বাংলাদেশে ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মধ্যে ২০২৩ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর। সে বছর দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন। গত বছর ২০২৫ সালেও ডেঙ্গুর প্রকোপ ছিল উল্লেখযোগ্য, যেখানে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বছরের শুরুতেই ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণের এই চিত্র উদ্বেগজনক। এখনই এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আসন্ন বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ