ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ অগাস্ট ২০২৬, ১২:০৭ বিকাল

Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ৮৭২ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত হাম সন্দেহে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৪ জন।

শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ৭৫১ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৬১ জন।

একই সময়ে গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় ১২১ জনের হাম নিশ্চিত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ১৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে ১ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রকে কৃষি ও আইটি খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নওগাঁয় কাঁচামরিচের ঝাঁজ বাজারে, দামে হাসছেন কৃষক, বিপাকে ক্রেতা

দেড় বছরে সাগরে ১৪০০ রোহিঙ্গার মৃত্যু, ৬৬% নারী ও শিশু

বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

দিনাজপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মায়ের বুকের দুধের বিকল্প নেই, সচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

PKSF launches ‘GREEN’ project to scale up climate-resilient initiatives, benefiting over 250,000 households

জলবায়ু মোকাবিলায় ২১১.৭ মিলিয়ন ডলারের ‘GREEN’ প্রকল্প চালু, উপকৃত হবে আড়াই লাখেরও বেশি পরিবার

Unilever Bangladesh Celebrates Future Leaders at BizMaestros X UFLP 2026 Finale

আগামীর নেতৃত্ব গড়তে তরুণদের সম্মাননা দিল ইউনিলিভার বাংলাদেশ

ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত