
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৯ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭২৪ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৮৫ হাজার ৬২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের সংক্রমণ রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।