ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪২৮

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ অগাস্ট ২০২৫, ১০:৩৬ সকাল

Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে এ রোগে আক্রান্ত হয়ে আরও ৪২৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬২ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫০ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪ জন রয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪০৯ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২২ হাজার ৮১২ জন। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী। চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ২১ হাজার ৪৬১ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট