ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দেশব্যাপী হামের টিকা কার্যক্রম শুরু ১২ এপ্রিল, দুর্নীতি নিয়ে কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ এপ্রিল ২০২৬, ৪:৫৪ বিকাল

Link Copied!

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি ও বরিশাল সিটি এলাকায় হামের টিকা কার্যক্রম শুরু হবে। ৩ মে থেকে দেশব্যাপী এই টিকা কার্যক্রম চালু করা হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বিরতিহীনভাবে এই টিকা কার্যক্রম চালিয়ে যাব। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখার জন্য এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

হাম পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত সাড়ে পাঁচ বছরে টিকাদানে কিছু ঘাটতি ছিল, যার প্রভাব বর্তমান সরকারের ওপর পড়েছে। তবে ৫ এপ্রিল থেকে টিকা কার্যক্রম শুরু হয়েছে এবং প্রথম দিন ৭৬ হাজার শিশুর লক্ষ্য থাকলেও ৭৩ হাজার শিশু টিকা নিয়েছে—যা প্রায় ৯৬ শতাংশ সাফল্য।

তিনি আরও জানান, ইউনিসেফ ও গ্যাভির সহযোগিতায় টিকা সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া মহাখালীর ডিএনসিসি হাসপাতালে চিকিৎসক সংকট মোকাবিলায় বিভিন্ন স্থান থেকে ডাক্তার, নার্স ও টেকনিশিয়ান সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, হামের মতো মহামারি মোকাবিলায় শুধু একটি হাসপাতাল নয়, সারা দেশে আইসোলেশন বেড, পর্যাপ্ত ওয়ার্ড, আইসিইউ ও ভেন্টিলেটর প্রস্তুত রাখা হচ্ছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি নিয়েও কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেনাকাটা প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধে আগামী অর্থবছর থেকে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি আরও অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে নিম্নমানের ওষুধ অনুমোদন পাচ্ছে এবং টেন্ডার প্রক্রিয়ায় নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেওয়া হচ্ছে—যা সরাসরি দুর্নীতির শামিল।

এবারের বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে “স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যে। অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী সভাপতিত্ব করেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ বিভিন্ন আন্তর্জাতিক ও স্বাস্থ্য খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স