ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দেবীদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে, চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ

Link Copied!

কুমিল্লার দেবীদ্বারে ব্রিজে উঠতে গিয়ে চামড়াবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার খলিলপুর বাজারের পূর্বপাশের একটি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ট্রাকটি চামড়া বোঝাই অবস্থায় ঢাকার দিকে যাচ্ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ট্রাকচালক সোহেলের বাড়ি গাজীপুর জেলায়। আহত হেলপার মনিরের বাড়ি সিরাজগঞ্জে। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশ এবং মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে ট্রাকটি খাদে উল্টে পড়ার পর চালক ট্রাকের নিচে চাপা পড়ায় তার মরদেহ তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি।

মুরাদনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধারকাজ পরিচালনা করছে। রেকার পৌঁছানোর পর ট্রাক সরিয়ে নিচে আটকে থাকা চালকের মরদেহ উদ্ধার করা হবে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খলিলপুর বাজারের পূর্বপাশের ব্রিজে উঠতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করা গেলেও রেকার আসতে বিলম্ব হওয়ায় মরদেহ ট্রাকের নিচে আটকা পড়ে আছে।

Facebook Comments Box

আরও পড়ুন

দেবীদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে, চালক নিহত

বিশ্ব বাবা দিবস: ঘামে ভেজা শার্ট আর বটবৃক্ষের মতো এক প্রসারিত ছায়ার নাম ‘বাবা’

খাগড়াছড়ির পাহাড়ে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি, টিকে আছে মাত্র কয়েকটি বাসা

৪৮ ঘণ্টার মধ্যেই মিলছে আমিরাতের টুরিস্ট ভিসা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে আগুন, চালক-সহকারী নিহত

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

Your Team Got the Perfect Shot? Then Visit OPPO Store to “Shoot & Win”!

শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন নিয়ে এলো অপো, গোল করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা

বটতলীতে ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় আবারও বটবৃক্ষ রোপণ

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ