ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ এপ্রিল ২০২৬, ৩:২৫ বিকাল

Link Copied!

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শংকর প্রসাদ অধিকারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখতে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এ ঘোষণা দেন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ঘটনায় আহত হওয়ায় সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ডা. শংকরের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করবে। প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থাও করা হবে।

মন্ত্রী আরও জানান, দক্ষ এই কর্মকর্তাকে সুস্থ করে তুলতে নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন ডা. শংকর প্রসাদ অধিকারী। প্রথমে পটুয়াখালী ও বরিশালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। একই রাতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে।

বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স