ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

দুধে হাইড্রোজেন পার-অক্সাইড মিশিয়ে ভেজাল, জরিমানা লাখ টাকা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৬, ১০:৫৯ সকাল

Link Copied!

পাবনার ফরিদপুর উপজেলায় দুধে হাইড্রোজেন পার-অক্সাইড মিশিয়ে এবং জেলি ও ভোজ্যতেল দিয়ে নকল দুধ তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রতিষ্ঠান দুটিকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি প্রতিষ্ঠান সাময়িকভাবে সিলগালা এবং নকল দুধ উৎপাদনের দায়ে একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয় ও ফরিদপুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার পুরেন্দরপুর উত্তরপাড়া এলাকায় শামীম হোসেনের প্রতিষ্ঠানে দুধে হাইড্রোজেন পার-অক্সাইড মেশানোর প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে ১০০ গ্রাম হাইড্রোজেন পার-অক্সাইড উদ্ধার করা হয়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, স্বপ্ন ডেইরি ফার্মে অভিযান চালিয়ে জেলি ও ভোজ্যতেল ব্যবহার করে নকল দুধ তৈরির প্রমাণ পান কর্মকর্তারা। এ সময় কারখানায় জেলি, সয়াবিন তেল ও দুধ তৈরিতে ব্যবহৃত ব্লেন্ড মেশিন পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা, সংশ্লিষ্ট একজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়। এ ছাড়া জব্দ করা দুই ড্রাম জেলি ও এক ড্রাম পামওয়েল ধ্বংস করা হয়।

অধিদপ্তর জানিয়েছে, দুধে হাইড্রোজেন পার-অক্সাইড ও জেলির মতো অননুমোদিত উপাদান মেশানো জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ভেজাল খাদ্য উৎপাদন বা বাজারজাতকরণের তথ্য জানাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাগেরহাটে অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর

সোনাগাজীতে ৩ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

দুধে হাইড্রোজেন পার-অক্সাইড মিশিয়ে ভেজাল, জরিমানা লাখ টাকা

রিয়াদগামী বিমানের দুই ফ্লাইট স্থগিত

রূপপুরের দুই ইউনিট চালু হলে গ্রিডে যুক্ত হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

Grab the vivo Y32 and Win Exclusive Gifts

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

বিশ্বের বৃহত্তম পেঙ্গুইন কলোনিতে বিপর্যয়, কমছে চিনস্ট্র্যাপের সংখ্যা

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দিনাজপুরে গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত